×

আন্তর্জাতিক

বুলগেরিয়ায় বাস খাদে পড়ে ১৬ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ০৩:৩৬ পিএম

বুলগেরিয়ায় বাস খাদে পড়ে ১৬ জনের মৃত্যু
বুলগেরিয়ার পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন। কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, সাপ্তাহিক ছুটি উদযাপনে পর্যটকবাহী বাসটি একটি রিসোর্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয় সময় শনিবার (২৫ আগস্ট) বিকেল সোয়া ৫টায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। দ্রুত অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজধানী সোফিয়া হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিরিল আননিভ প্রাথমিক ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। নিহতদের স্মরণে সোমবার (২৭ আগস্ট) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বুলগেরিয়া সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

সারজিস আলম একই পথে হাঁটলে আপনাদের পরিণতি আ.লীগের চেয়েও খারাপ হবে

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কৃষকের ছদ্মবেশে মাঠে পুলিশ, ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App