×

আন্তর্জাতিক

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় শিশুসহ ১০ জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭ পিএম

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় শিশুসহ ১০ জন নিহত
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় শিশুসহ ১০ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা বলছে, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দেশটির লোজা শহরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। কুয়েনকা শহরের ২১ কিলোমিটার দূরে বাসটি উল্টে যায়। কুয়েনকার স্বেচ্ছাসেবী ফায়ার বিভাগ টুইট বার্তায় জানায়, দমকল বাহিনীর সদস্যরা দুই ঘণ্টারও বেশি সময় ধরে মরদেহ উদ্ধারে কাজ করে। উদ্ধারকারীরা ১০ জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া ১৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও বাস দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। দেশটির জাতীয় পরিবহন এজেন্সি বলছে, গত বছর ইকুয়েডরে প্রতিদিন গড়ে প্রায় ছয়জন সড়ক দুর্ঘটনায় নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App