×

আন্তর্জাতিক

চীনের হুনান প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:৩৯ এএম

চীনের হুনান প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
চীনের হুনান প্রদেশে একটি ব্যস্ত সড়কে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে অন্তত ৯ জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৩ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রদেশের হেনজিয়াং নগরীর বিনজিয়াং স্কয়ারে এ ঘটনা ঘটে। তবে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা এখনও নিশ্চিত করতে পারেননি স্থানীয় সরকার কর্মকর্তারা। বিবিসি'র খবরে তা বলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চালক ইয়াং জানয়ুনকে (৫৪) আটক করেছে পুলিশ। তার অপরাধী কর্মকাণ্ডের রেকর্ড আছে বলে জানিয়েছেন কর্মকর্তরা। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এর আগেও অগ্নিসংযোগ ও মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় বেশ কয়েক বছর কারাগারে ছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

গ্রাম্য বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

যোগাযোগ বিচ্ছিন্ন ৩ দিন, ফ্ল্যাটে মিললো চিকিৎসকের মরদেহ

সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ফিফা পাওয়ার র‍্যাংকিং সেরাদের তালিকায় চারে ভিনিসিয়ুস, মেসির কোথায়?

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

ওমরাহ পালনে সৌদি আরবে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App