×

আন্তর্জাতিক

টেক্সাসে গির্জায় গুলি : নিহত ২৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৭, ১০:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রবিবার দেশটির স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস’র ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি, সিএনএন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই হামলাকারিও নিহত হয়েছেন। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন না আত্মঘাতী হয়েছেন পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল সাড়ে ১১টা নাগাদ গির্জায় হামলা চালায় ওই হামলাকারী। প্রায় কুড়ি রাউন্ড গুলি চালিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে সে। কিন্তু কিছু দূরে গিয়ে ধাক্কা খায়। এরপরে গাড়ি থেকে নেমে পালাতে থাকে ওই হামলাকারী। পুলিশও তার পিছু নেয়। পুলিশের গুলিতেই নিহত হয়েছে হামলাকারী। তবে তার পরিচয় জানা যায়নি। উইলসন প্রদেশের কমিশনার অ্যালবার্ট গোমেজ আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, সকালে গির্জার কার্যক্রম চলাকালে একজন বন্দুকধারী সেখানে প্রবেশ এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ২৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। খবর পেয়ে এফবিআই ঘটনাস্থলে যায়। এফবিআই কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। এদিকে ঘটনার পর জাপানে অবস্থানরত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং জাপান থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন। ট্রাম্পে টুইট বলেন, ‘টেক্সাসের সাদারল্যান্ড স্প্রিংসের মানুষের সঙ্গে ঈশ্বর আছেন। ঘটনাস্থলে রয়েছেন এফবিআই ও আইনরক্ষকেরা। জাপান থেকে পরিস্থিতির উপরে আমি নজর রাখছি।’ একের পর এক হামলায় বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের প্রথম দিকে নিউ ইয়র্কে ট্রাক-হামলা চালায় এক আইএস জঙ্গি। সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই টেক্সাসে বন্দুক হামলায় আবার আতঙ্ক ছড়িয়েছে। তবে এই হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনপ্রিয় ফিচার বন্ধ করছে ফেসবুক, কবে থেকে কার্যকর

জনপ্রিয় ফিচার বন্ধ করছে ফেসবুক, কবে থেকে কার্যকর

যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, ৩ লাখের বেশি ভিসা বাতিল

যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ, ৩ লাখের বেশি ভিসা বাতিল

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, ১৩ পর্যটকের মৃত্যু

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ, ১৩ পর্যটকের মৃত্যু

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

বড় ধরনের ঝুঁকিতে যুক্তরাষ্ট্র, যেসব কারণ নেপথ্যে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App