×

আন্তর্জাতিক

চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন অ্যালিসন ও তাসুকু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ০৪:৪৩ পিএম

চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন অ্যালিসন ও তাসুকু
ক্যান্সারের চিকিত্সায় নতুন পদ্ধতির আবিষ্কারে জন্য এ বছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের দু'জন বিজ্ঞানী। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানের নোবেল জয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের জেমস পি অ্যালিসন ও জাপানের তাসুকু হনজো’র নাম ঘোষণা করে। নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, ক্যান্সারের চিকিৎসায় এ দুজনের যৌথ গবেষণা একটি উল্লেখযোগ্য সাফল্য। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালিসন এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসুকু তাদের গবেষণার জন্য ২০০৪ সালে এশিয়ার নোবেল হিসেবে পরিচিত ‘ট্যাং প্রাইজ’ জিতেছিলেন। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হবে। নোবেল পুরস্কারের প্রায় ৯০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই বিজ্ঞানী ভাগ করে নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App