×

আন্তর্জাতিক

সৌদি রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০১৮, ১২:৫৮ পিএম

সৌদি রাষ্ট্রদূতকে তলব তুরস্কের
সৌদি আরবে সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় তুরস্কে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আদেল সিরাজুদ্দিন মিরদাদকে তলব করেছে আঙ্কারা। সম্প্রতি জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদির দূতাবাস পরিদর্শন করেন। এরপরই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আল জাজিরার খবরে বলা হয়েছে, সৌদি রাষ্ট্রদূত আদেল সিরাজুদ্দিন মিরদাদকে বৃহস্পতিবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তুরস্কের সরকারি কর্মকর্তারা বলছেন, তারা বিশ্বাস করেন যে, সাংবাদিক জামাল খাগোশিকে দূতাবাসেই আটকে রাখা হয়েছে। অবশ্য এ বিষয়ে সৌদির কর্মকর্তারা বলছেন, জামাল খাশোগি নিখোঁজ হওয়ার আগে তিনি দূতাবাস ভবন ত্যাগ করেছেন। তাদের এ দাবি তুর্কি সরকারের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সৌদি রাষ্ট্রদূত তুর্কি কর্মকর্তাদেরকে বলেছেন, তার কাছে জামাল খাশোগির কোনো তথ্য নেই। তিনি যদি কোনো তথ্য পান তাহলে তুর্কি কর্মকর্তাদেরকে জানাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App