×

আন্তর্জাতিক

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় আহত ২৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১০:৩২ এএম

ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় আহত ২৮
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) বাহিনীর ২৮ জন জওয়ান। সোমবার (২২ অক্টোবর) রাতে পশ্চিম জেলা অন্তর্গত ৮ নম্বর জাতীয় সড়কে বড়মুড়া পাহাড়ের রাস্তায় বাক নিতে গিয়ে টিএসআর'র বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে । এতে ২৮জন আহত হয়েছেন। বর্তমানে তারা আগরতলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। টিএসআর'র টিমটি মিজোরামে ভোটের নিরাপত্তা দিতে যাচ্ছিলো। খবর পেয়ে স্থানীয় সময় রাত ১২টার পর ওই হাসপাতালে ছুটে যান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্য দফতরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক এ কে শুক্লাসহ পুলিশের উর্ধ্বতনরা। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা রাজ্য সরকার করবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App