×

আন্তর্জাতিক

লায়ন এয়ার বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৮, ০৩:৩০ পিএম

লায়ন এয়ার বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার
ইন্দোনেশিয়ার জাকার্তায় বিধ্বস্ত লায়ন এয়ারের যাত্রীবাহী বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্ল্যাকবক্স উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে জানা যাবে- বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ। এর আগে বিমানটিতে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিলো বলে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে এ বিষয়ে এখনও কোনো তথ্য দেয়নি লায়ন এয়ার। এর মধ্যেই বৃহস্পতিবার চতুর্থদিনের মতো অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। আজও উদ্ধার করা হচ্ছে বিমানের ধ্বংসাবশেষসহ যাত্রীদের দেহাবশেষ। গত সোমবার ১৮৯ আরোহী নিয়ে লায়ন এয়ারের জে টি-সিক্স ওয়ান জিরো ফ্লাইটটি ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৩ মিনিটের মাথায় বিধ্বস্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App