×

আন্তর্জাতিক

ইরাকে গণকবরের সন্ধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৭, ০১:০৪ পিএম

ইরাকের হাউইজা শহরের কাছে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে, যেখান থেকে কমপক্ষে ৪০০ লাশ উদ্ধার করা হয়েছে।

দেশটির কিরকুক প্রদেশের গভর্নর রাকান সাইদের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত মাসেও শহরটি জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে ছিল। সেই শহরের একেবারে কাছে একটি বিমানঘাঁটিতে লাশগুলো পাওয়া গেছে।

ওই লাশগুলোর কয়েকটির পরনে বেসামরিক লোকজনের পোশাক ছিল। আর কিছু ব্যক্তির শরীরে বিশেষ ধরনের পোশাক ছিল, যেগুলো মৃত্যুদণ্ড কার্যকরের আগে বিভিন্নজনকে পরাত আইএস জঙ্গীরা।

রাকান সাইদের ভাষ্য, ওই ঘাঁটিটিকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্র বানানো হয়েছিল’।

সেনা কর্মকর্তা জেনারেল আল-লুয়াইবি বলেন, স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে সেনারা গণকবরের সন্ধান পান।

ইরাকে একসময় আইএসের দখলে থাকা বিভিন্ন এলাকায় বহু গণকবরের সন্ধান পেয়েছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত বছর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) গণকবরের একটি জরিপ প্রকাশ করে।

ওই জরিপে দেখা যায়, ৭২টি এলাকায় থাকা এসব গণকবরে পাঁচ হাজার ২০০ থেকে ১৫ হাজারের মতো লাশ থাকতে পারে।

ওই জরিপ প্রকাশের সময় থেকেই একের পর এক শহর আইএসের দখলমুক্ত করে সেনারা।

রাজধানী বাগদাদ থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত হাউইজা। ২০১৩ সাল থেকে আইএসের নিয়ন্ত্রণে ছিল শহরটি।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App