×

আন্তর্জাতিক

জেদ্দায় রাজপ্রাসাদের ফটকে গুলি, ২ রক্ষী নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ১১:৩৭ এএম

সৌদি আরবের জেদ্দায় রাজপ্রাসাদের ফটকে এক বন্দুকধারী গুলি চালিয়ে দুই নিরাপত্তা রক্ষীকে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আলজাজিরা জানিয়েছে, শনিবার সকালের এ ঘটনায় নিরাপত্তা রক্ষীদের পাল্টা গুলিতে ওই হামলাকারীও নিহত হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হামলাকারীর পরিচয় প্রকাশ করে বলেছে, তার নাম মনসুর আল-আমরি। ২৮ বছরের ওই যুবক সৌদি নাগরিক। তার কাছে একটি কালাশনিকভ রাইফেল ও তিনটি মলোটভ ককটেল পাওয়া গেছে। সৌদি বার্তা সংস্থা জানিয়েছে, আল সালাম প্রাসাদের পশ্চিম পাশের গেটের বাইরে চেক পয়েন্টে গাড়ি থেকে নেমে আমরি গুলি করা শুরু করে। নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি চালালে সে নিহত হয়। সৌদি রাজপরিবার গ্রীষ্মকালে এই প্রাসাদ থেকে তাদের দাপ্তরিক কাজ চালায়। তবে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এখন দেশে নেই। তিনি এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় রয়েছেন। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল তুর্কি আল আরাবিয়া টেলিভিশনকে জানিয়েছেন, আমরির বিরুদ্ধে অপরাধের কোনো রেকর্ড ছিল না। কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার কোনো যোগাযোগ থাকার বিষয়েও জানা যায়নি। কী উদ্দেশ্যে আমরি এ হামলা চালিয়েছে তা বের করতে তদন্ত শুরু করেছেন তারা।
   

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App