×

আন্তর্জাতিক

দ. কোরিয়ায় বিরল ভূমিকম্পে আহত ৫০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৭, ০৪:২০ পিএম

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্দরনগরী পোহাংয়ে ৫ দশমিক ৪ মাত্রার বিরল ভূমিকম্পের আঘাতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। বুধবারের ওই ভূমিকম্পে আরো প্রায় দেড় হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে দক্ষিণাঞ্চলের ৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পনটির উৎপত্তি হয়েছে। পোহাংয়ে একদিনে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ এই কম্পন অনুভূত হয়। বিরল এই ভূমিকম্পের পর দেশটিতে সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পের জেরে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও বাতিল করেছে কর্তৃপক্ষ।
দেশটির বিভিন্ন সড়ক ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত, ৫৭ জন আহত ও আরো এক হাজার ৫৩৬ জনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে। তবে ভূমিকম্পে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এর আগে দেশটিতে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ২০১৬ সালের সেপ্টেম্বরে। দক্ষিণ-পূর্বাঞ্চলের জিইয়নজু শহরে ওই আঘাতের এক বছর পর পোহাংয়ে কম্পন অনুভূত হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবারের কম্পনে ক্ষতিগ্রস্ত এলাকার ছবিতে দেখা যাচ্ছে, বাড়ি-ঘর ধসে পড়েছে। ভবন ধসে গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্ফোরণও ঘটেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App