×

আন্তর্জাতিক

যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও জাপান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৭, ০৪:৫৯ পিএম

বৃহস্পতিবার একটি যৌথ সামরিক মহড়া শুরু করেছে জাপান ও যুক্তরাষ্ট্র । উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে তারা এ মহড়া শুরু করল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এশিয়া সফরকালে আলোচনায় পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচিই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ১০ দিনব্যাপী এ সামরিক মহড়া জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া উপকূলীয় জলসীমায় অনুষ্ঠিত হচ্ছে। এতে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ১৪ হাজার সৈন্য, বিমানবাহী মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগান, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইউএসএস স্টিথাম, ইউএসএস চাফী ও ইউএসএস মাস্টিন যোগ দিয়েছে। এদিকে উত্তর কোরিয়া এ ধরনের আগ্রাসী সামরিক মহড়ার বারবার নিন্দা জানিয়ে আসছে। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোকে কেন্দ্র করে চরম আঞ্চলিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App