×

আন্তর্জাতিক

কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১১:৪২ এএম

কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
আফগানিস্তানের কাবুলে একটি গাড়ি বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় আহত হয়েছেন ২৩ শিশুসহ ১০০ জন। সোমবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় রাজধানী কাবুলের গ্রিন জেলায়, যে এলাকাটিতে অনেক বিদেশির বসবাস এবং বেসরকারি সংস্থার (এনজিও) অফিস রয়েছে, সেখানে এ বিস্ফোরণ ঘটে। দেশটির পুলিশের মুখপাত্র বাছির মুজাহিদ জানিয়েছেন, সন্ধ্যায় বিস্ফোরক ভরা একটি গাড়ি রাখা ছিল সেখানে। হঠাৎ সে গাড়িটিতে থাকা বোমার বিস্ফোরণ হয়। সংবাদমাধ্যম বলছে, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App