×

আন্তর্জাতিক

মরক্কোয় পদপিষ্ট হয়ে ১৫ নারী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৭, ১০:৪৭ এএম

গরিবদের মাঝে বিতরণ করা খাবার আনতে গিয়ে মরক্কোতে পায়ের নিচে চাপা পড়ে অন্তত ১৫ নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। রবিবার মরক্কোর বোউলালাম শহরে এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার। জানা গেছে, একটি বেসরকারি দাতব্য সংস্থা খাবার বিতরণ করছিল। কয়েকশ নারী সেখানে খাবার আনতে যায়। এতে পদপিষ্ট হয়ে ১৫ নারী মারা যায়। আহত হয় ৪০ জনের মতো। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নারীদের বেশিরভাগেরই বয়স ৪০ বছরের উপরে হবে। দুর্ঘটনায় হতাহতদের সর্বোচ্চ সাহায্যের নির্দেশ দিয়েছেন দেশটির বাদশাহ মুহাম্মদ। এছাড়া ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে বলে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App