×

আন্তর্জাতিক

তাইওয়ানের নিউ তাইপেই সিটিতে অগ্নিকাণ্ড : নিহত ৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৭, ০৩:০১ পিএম

তাইওয়ানের নিউ তাইপেই সিটিতে অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছে আরও দু’জন। বুধবার (২২ নভেম্বর) দিনগত রাতে শহরের ঝোংঘে এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ অগ্নিকাণ্ড হয়। ওই অ্যাপার্টমেন্টটিতে বেশিরভাগই বিদেশি শ্রমিকরা থাকছিলেন। স্থানীয় ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানায়, রাত ৮টার দিকে হঠাৎ ভবনটির চতুর্থ তলায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এরপর তা পঞ্চম তলায়ও ছড়ায়। তবে ঘণ্টাখানেক পর আগুন নিভিয়ে ফেলা হয়। পুলিশের ধারণা, অ্যাপার্টমেন্টের একজনের সঙ্গে ঝগড়া করে আরেকজন ঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন বলে জানা গেছে। এই অভিযোগে ৪৯ বছর বয়সী একজনকে আটক করা হয়েছে। তবে বিদেশি বা হতাহতদের জাতীয়তা নিশ্চিত করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App