×

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৭, ১২:১৫ পিএম

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ভারতের উত্তর প্রদেশে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ১৪ মিনিটে রাজ্যের চিত্রাকুটের মানিকপুর রেলওয়ে স্টেশনে ওই দুর্ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে আরো নয়জন। খবর পিটিআই। ভাস্কো ডা গামা-পাটনা এক্সপ্রেসের ট্রেনটি বিহারের পাটনায় যাচ্ছিল। ১৩ বগির ট্রেনটি মানিকপুরের কাছাকাছি পৌঁছালে এটি লাইনচ্যুত হয়ে যায়। ফলে ওই হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের এক খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় রেলমন্ত্রী পিয়ুস ঘোষাল জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি, গুরুতর আহতদের পরিবারকে এক লাখ রুপি এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App