×

আন্তর্জাতিক

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেন্টনের বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০১৯, ১১:২৭ এএম

ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারী ব্রেন্টনের বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের বিরুদ্ধে ৫০ জনকে হত্যার অভিযোগ দেবে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার ব্রেন্টনকে আদালতে হাজির করা হলে পুলিশ আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ জমা দেবে। রয়টার্স ও গার্ডিয়ানের খবরে তা বলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার শুনানির জন্য ব্রেন্টনকে আদালাতে হাজির করা হবে। সেখানে পুলিশ আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে এসব অভিযোগ জমা দেবে। তার বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আনা যায় কিনা তা বিবেচনা করছে পুলিশ। ২৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান নাগরিকের বিরুদ্ধে এর আগে একটি হত্যার অভিযোগ আনা হয়েছিল। গত ১৫ মার্চ শুক্রবার রক্তবন্যায় ভাসে শান্তির দেশ নিউজিল্যান্ড। দেশটির অন্যতম নগরী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর শ্বেতাঙ্গ উগ্রপন্থি ব্রেন্টন নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করেন। নিহতের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছেন। এটাই পশ্চিমা দুনিয়ায় মুসলিম জনগোষ্ঠীর ওপর সবচেয়ে ভয়াবহ ও বড় হামলা। যে মসজিদটিতে হতাহতের ঘটনা ঘটেছে, সেখানে নামাজ আদায়ে যাচ্ছিলেন নিউজিল্যান্ড সফরকারী বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। অল্পের জন্য রক্ষা পান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App