×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০১৯, ১০:৩৬ এএম

যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয়ে বন্দুকধারীদের হামলা, নিহত ১
শ্রীলঙ্কায় বোমা হামলার রেশ কাটতে না কাটতেই মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয় সিনাগগে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। রবিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের পওয়েতে একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, হামলাকারী ১৯ বছরের যুবককে আটক করা হয়েছে। শহরটির পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, ওই সিনাগগে পাসওভার অনুষ্ঠান চলাকালে এ হামলা চালানো হয়। হামলার পর উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন। পুলিশ হামলার কারণ জানাতে পারেনি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ সিনাগগে বন্দুক হামলায় ১১ জন নিহত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

৬ নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

বিশ্বকাপ ফুটবলে ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৩

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App