×

আন্তর্জাতিক

আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে সাত শিশু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০১৯, ১২:৫৫ পিএম

আফগানিস্তানে স্থলমাইন বিস্ফোরণে সাত শিশু নিহত
আফগানিস্তানের দক্ষিণে গজনীপ্রদেশে স্থলমাইন বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ সাত শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার রাজধানী কাবুলের দক্ষিণে গজনীপ্রদেশে এ ঘটনা ঘটে। প্রাদেশিক মুখপাত্র আরেফ নুরি এএফপিকে বলেন, শিশুরা খেলার সময় মাইনের ওপর পা রাখলে এটি বিস্ফোরণ ঘটে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তালেবান এই মাইন পুঁতে রেখেছিল বলে জানান তিনি। তবে এ বিষয়ে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গজনী প্রাদেশিক পরিষদের সদস্য আমানুল্লাহ কামরানি বলেন, নিহত শিশুদের বয়স ৭-৯ বছরের মধ্যে। তাদের চারজন একই পরিবারের ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই

কবি ও সাংবাদিক রথো রাফি আর নেই

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App