×

আন্তর্জাতিক

সৌদি রাজপুত্র মিতেব কারামুক্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ০১:০৪ পিএম

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের তিন সপ্তাহ পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহ। এক সময়ে সিংহাসনের উত্তরাধিকারী ভাবা হতো মিতেবকে। নাটকীয় পট পরিবর্তনে সে সুযোগ হারান তিনি। শেষ পর্যন্ত ৪ নভেম্বর দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করে বর্তমান সৌদি যুবরাজ ৩২ বছর বয়সি মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী কমিটি। সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ১ বিলিয়ন ডলার সম্পদের ‘গ্রহণযোগ্য সমাধানে’ রাজি হওয়ায় মঙ্গলবার মুক্তি দেওয়া হয়েছে মিতেব বিন আবদুল্লাহকে। সৌদি সরকারের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেন, ‘হ্যাঁ, রাজপুত্র মিতেব বিন আবদুল্লাহকে আজ সকালে (মঙ্গলবার) মুক্তি দেওয়া হয়েছে।’ ৪ নভেম্বর সৌদি আরবের দুর্নীতিবিরোধী কমিটি রাজপুত্র, ব্যবসায়ী, মন্ত্রীসহ যে দুই শতাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করে, মিতেব ছিলেন তার মধ্যে একজন। গ্রেপ্তার হওয়া আরো তিন জন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমাধানে পৌঁছেছেন। রাজপুত্র মিতেব ক্রাউন প্রিন্স (যুবরাজ) মোহাম্মদ বিন সালমানের চাচাতো ভাই এবং তিনি দেশটির এলিট ফোর্স ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন। ৪ নভেম্বর গ্রেপ্তারের কিছু সময় আগে প্রয়াত বাদশা আবদুল্লাহর ছেলে ৬৪ বছর বয়সি মিতেব বিন আবদুল্লাহকে তার পদ থেকে বহিষ্কার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App