×

আন্তর্জাতিক

আলবেনিয়ায় দুই ঘণ্টায় ছয়বার ভূমিকম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৯, ১১:২৬ এএম

আলবেনিয়ায় দুই ঘণ্টায় ছয়বার ভূমিকম্প
দক্ষিণ-পূর্ব ইউরোপের আলবেনিয়ায় দুই ঘণ্টা সময়ের মধ্যে ছয়বার ভূমিকম্প হয়েছে। এতে চারজন আহত ও শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার আলবেনিয়ার দক্ষিণ-পূর্বাংশে হওয়া এসব ভূমিকম্পের মধ্যে প্রথমটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। প্রথম ভূমিকম্পটির উৎপত্তি কোর্সে শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে। এর ৭ মিনিটি পর গ্রিস ও মেসিডোনিয়ার সীমান্তবর্তী এলাকায় ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে আরেকটি ভূমিকম্পের উৎপত্তি হয়। এরপর থেকে কোর্স ও এর আশপাশে উত্তর গ্রিসের সীমান্ত এলাকাজুড়ে কম মাত্রার আরও কয়েকটি ভূমিকম্প হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব আলবেনিয়ার প্রধান শহর কোর্সেতে দেয়াল, ছাদ ও প্লাস্টার ধসে চারজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিয়ো ও নিকটবর্তী গ্রাম ডভোরানের প্রায় ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিড়ি-সিগারেট বিক্রির উপার্জিত টাকা হালাল নাকি হারাম: শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

বিড়ি-সিগারেট বিক্রির উপার্জিত টাকা হালাল নাকি হারাম: শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া

সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা

আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা

জমির বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ‘ঘুষির আঘাতে মৃত্যু’

জমির বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ‘ঘুষির আঘাতে মৃত্যু’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App