×

আন্তর্জাতিক

সুষমা স্বরাজের অন্ত্যেষ্টিক্রিয়া বিকেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০১৯, ১২:৩৬ পিএম

সুষমা স্বরাজের অন্ত্যেষ্টিক্রিয়া বিকেলে
সুষমা স্বরাজের অন্ত্যেষ্টিক্রিয়া বিকেলে
বিজেপির বর্ষিয়ান নেত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বুধবার বিকেলে। এ দিন স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে দলীয় কার্যালয়ে। বিকেল ৩টা পর্যন্ত সেখানে নেতাকার্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর লোদি শ্মশানে তার শবদাহ করা হবে। মঙ্গলবার দিবাগত রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইএএমস) হাসপাতালে হার্ট অ্যাটাকে তার জীবনাবসান হয়। তার বয়স হয়েছিল ৬৭ বছর। বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতাল থেকে সুষমা স্বরাজের মরদেহ নিয়ে যাওয়া হয় তার নয়াদিল্লির বাড়িতে। বুধবার ১২টা থেকে ৩টা পর্যন্ত তিন ঘণ্টা তার মরদহে রাখা হবে দলীয় কার্যালয়ে। সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতাকর্মীরা। এরপরই তার মরদেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App