×

আন্তর্জাতিক

পাকিস্তানে গির্জায় আত্মঘাতী হামলায় সাতজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৭, ০৪:০২ পিএম

গির্জায় আত্মঘাতী হামলায় পাকিস্তানের কোয়েটায় কমপক্ষে ৭ জন নিহতের ঘটনা ঘটেছে ।ঘটনায় আহত হয়েছে আরো ১৬ জন । রোববার দুপুরের দিকে কোয়েটার জার্গুন সড়কের বেথেল মেমোরিয়াল মেথডিস গির্জায় ওই হামলা হয়েছে। বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক জেনারেল মোয়াজ্জেম আনসারি ও স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ডননিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের সবাইকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, তারা প্রাথমিকভাবে চারজনের মরদেহ ও ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পেয়েছেন। হতাহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। আহতদের তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মহাপরিদর্শক আনসারি বলেছেন, বেথেল মেমোরিয়াল গির্জায় দুই আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছে। হামলার সময় গির্জায় অন্তত ৪০০ ভক্ত উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App