×

আন্তর্জাতিক

১৩ লাখ বিদেশি চালককে সৌদি ছাড়তে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৭, ০৪:৪২ পিএম

নারীরা গাড়ি চালানোর ফলে ১৩ লাখের মতো বিদেশি চালককে সৌদি আরব ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে। একজন চালক যে বাৎসরিক ১২ হাজার সৌদি রিয়াল বেতন হিসেবে পান, সেটা খরচ করতে হচ্ছে না দেশটিকে। এছাড়া তাদের জন্য খাবারসহ অন্যান্য সুবিধাদি দেয়ার খরচও বেঁচে যাবে বলে জানায় সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ। ধারণা করা হচ্ছে, এতে করে ৩৩ বিলিয়ন সৌদি রিয়াল দেশটির অর্থনীতিতে যুক্ত হবে। জানা গেছে, দেশটির ৬৬ দশমিক সাত শতাংশ ব্যক্তি কাজের লোক নিয়োগ দেয়। এছাড়া ৮৭ দশমিক দুই শতাংশ পরিবারে ব্যক্তিগত চালক নিয়োগ দেয়া হয়েছে। সেখানে বিপুল খরচে চালক নিয়োগ দেয়া হয়েছে। ২০১৮ সালের জুন মাস থেকে নারীরা গাড়ি চালাতে শুরু করলে এই ১৩ লাখ চালক বেকার হয়ে পড়বে। সে ক্ষেত্রে তাদের নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তবে এসপিএ জানিয়েছে, সেখানে ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স পেতে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। অবশ্য রাষ্ট্র-নিয়ন্ত্রিত যানবাহন বা পাবলিক পরিবহণ চালানোর লাইসেন্স নিতে বয়স ২০ বছর হওয়া আবশ্যক। সে ক্ষেত্রে কারও বয়স ১৭ বছর হলে এক বছরের জন্য অস্থায়ী লাইসেন্স দেয়ার বিধান রাখা হয়েছে। নারীরা সে দেশের রাস্তার নিরাপত্তায় এবং নিরাপত্তা তল্লাশি চৌকিতে বেসামরিক হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। এর আগেও হজের সময় মক্কায় নারীরা এসব দায়িত্ব পালন করেছে। নারী এবং পুরুষের মধ্যে আলাদাভাবে কোনো আইন করা হয়নি। বলা হয়েছে, নারীরা চাইলে ট্রাক এবং মোটরসাইকেল চালাতে পারবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App