×

আন্তর্জাতিক

নিউইয়র্কে বাংলা সংবাদপত্র বন্ধ ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৩:৪৯ পিএম

নিউইয়র্কে বাংলা সংবাদপত্র বন্ধ ঘোষণা

নিউইয়র্ক লক ডাউন হবার পরে ১৫টি বাংলা ভাষার পত্রিকা প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন প্রকাশ ও সম্পাদকরা। করোনা আক্রান্ত এই দূর্যোগের সময়েও সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকা ও নতুন প্রকাশিত নবযুগ পত্রিকাটি নিয়মিত প্রকাশ হবে বলে দুইজন সম্পাদক জানিয়েছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্য লক ডাউন ঘোষণা করা হলেও পত্রিকা বন্ধের কোনো নির্দেশনা নেই।

নিউইয়র্ক থেকে প্রকাশিত ৯টি পত্রিকার এডিটর কাউন্সিল গত শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা ভাইরাসের কারনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ৯টি বাংলা পত্রিকার প্রকাশনা সময়িক বন্থ ঘোষণা করা হয়েছে। এই পত্রিকাগুলোর মধ্যে আছে সাপ্তাহিক ঠিকানা, বাঙালী, পরিচয়, বাংলা পত্রিকা, বাংলাদেশ, দেশবাংলা, জন্মভূমি, আজকাল এবং প্রবাস।

প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী বলেন, কোনো দুর্যোগেই পত্রিকা বন্ধ হয় না। যুদ্ধের সময়ও পত্রিকা প্রকাশিত হয়। যদি প্রেসে বন্ধ না হয় তবে প্রথম আলো উত্তর আমেরিকা প্রকাশিত হবে। সাধারণ মানুষের অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া নিষেধ। সমস্ত মসজিদ-মন্দিরও বন্ধ। গ্রোসারী দোকানগুলো এখনো খোলা। সেখানে আমরা নিজেরা পত্রিকা পৌঁছে দেবো। বৃদ্ধ মানুষসহ অনেকে ফোন করে আমাদের পত্রিকা প্রকাশ করতে অনুরোধ করেছেন।

সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, আামদের ১১টি সংখ্যা নিয়মিত প্রকাশ হয়েছে। আগামী শুক্রবারেও নিয়মিত ভাবে পত্রিকা প্রকাশ হবে এবং আমাদের পাঠকের কাছে আমরা পৌঁছে দেবো। এর মধ্যে প্রসাশন থেকে পত্রিকা বন্ধের কোনো ঘোষণা না আসলে আমাদের পত্রিকা প্রকাশ হবে।

উল্লেখ্য, গত ২ সপ্তাহ ধরে বন্ধ রয়েছে সাপ্তাহিক জন্মভূমি। গত সোমবার প্রকাশিত হয়নি সাপ্তাহিক বাংলা পত্রিকা, শুক্রবার প্রকাশিত হয়নি বর্ণমালা। শনিবার প্রকাশিত হয়নি সাপ্তাহিক পরিচয়। অন্যসব পত্রিকার মতো সাপ্তাহিক জনতার কন্ঠ, শিখর, রানার, বাংলাদেশ প্রতিদিন ও প্রকাশ হবে না বলে ঘোষণা দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App