×

আন্তর্জাতিক

বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করছে পশ্চিমবঙ্গ সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১০:৩৪ এএম

বাড়ি বাড়ি গিয়ে মাছ বিক্রি করছে পশ্চিমবঙ্গ সরকার

কথায় বলে মাছে-ভাতে বাঙালি। ভারতজুড়ে তিন সপ্তাহের লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে ঘরে ভাত থাকলেও টান পড়েছে মাছে। সকাল সকালই বাজার থেকে উধাও রুই-কাতলা। সে কারণে শহরবাসীর কাছে মাছ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য উন্নয়ন দপ্তর।

কর্মকর্তারা জানান, লকডাউনের সময় শহর ও শহরতলির বিভিন্ন জায়গায় মাছ বিক্রি করবে মৎস্য উন্নয়ন দপ্তর। বাজারগুলোতেও প্রশাসনের আওতায় মাছ বিক্রি করা হবে। পাশাপাশি মৎস্য উন্নয়ন দপ্তরের অ্যাপের (এসএফডিসি) মাধ্যমেও ঘরে বসে মাছ কেনা যাবে। রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের কাছে মাছ পৌঁছে দিতে

শনিবার থেকে শহরে দশটি গাড়ি চালু হয়েছে। সোমবার থেকে আরও দশটি গাড়ি চলবে। একটি সূত্র বলছে, নলবনে নিগমের বিশাল জলাশয় থেকে শনিবার ভোরে প্রায় তিনশ কেজি মাছ ধরা হয়। ওই মাছ সেদিন সকালে দশটি গাড়িতে করে সল্টলেকের বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়। যোধপুর পার্ক, টালিগঞ্জ, যাদবপুরের মতো জায়গায় মাছ বিক্রি হয়েছে। নবান্নেও একটি মাছের গাড়ি পাঠানো হয়। শ্যামবাজার মোড়েও একটি গাড়ি পাঠানোর কথা।

জলাশয়ের টাটকা রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ছাড়াও চিংড়ি, ট্যাংরা ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে। গতকাল রবিবার থেকে বালিগঞ্জ, কালীঘাট, নিউ টাউনেও এই পরিসেবা পাওয়া যাচ্ছে। আজ সোমবার থেকে সারা শহরে মৎস্য দপ্তরের গাড়ি ঘুরবে। লকডাউনের এই পরিস্থিতিতে যখন বাড়িতে থাকার জন্য সরকার জোর দিচ্ছে, সেই অবস্থায় অ্যাপের মাধ্যমে মাছ বিক্রির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথবাবু।

তিনি বলেন, লকডাউনের পরিস্থিতিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিসেবা চালু রেখে শহরবাসীর দরজায় দরজায় ন্যায্যমূল্যে মাছ পৌঁছে দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App