×

আন্তর্জাতিক

ভারতের বাড়ছে করোনায় মৃতের সংখ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০১:০২ পিএম

ভারতের বাড়ছে করোনায় মৃতের সংখ্যা

ছবি: ইন্টারনেট

শুরুর দিকে প্রভাব কম পড়লেও হঠাৎ বেড়েই চলছে ভারতে করোনার তাণ্ডব। দেশটির বিভিন্ন স্থানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৯৯০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে বলে রবিবার সকালে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছ। ভারতে দ্বিতীয় দফায় চলছে লকডাউন। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা ২৬ হাজার ৪৯৬। তবে ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৮০৩ জন রোগী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯ জনের। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৮২৫। ওডিশায় আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত সেখানে মোট আক্রান্ত হয়েছে ১০৩ জন । এর মধ্যে ৩৪ জন সুস্থ হয়ে উঠেছে। ওডিশায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন। ভারতে করোনা সংক্রমণের সবচেয়ে ভয়াবহ চিত্র মহারাষ্ট্রে। এর পরেই রয়েছে গুজরাট। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সংক্রমণের সংখ্যায় এরপরেই রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও তামিলনাড়ু। ‍এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত বিশ্বে ২৯ লাখ ২০ হাজার ৮৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ২ লাখ ৩ হাজার ২৭২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৮ লাখ ৩৬ হাজার ৯৪১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App