×

আন্তর্জাতিক

দ্রুত মসজিদে আল-হারাম ও নববি খুলে দেয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৪:৩০ পিএম

দ্রুত মসজিদে আল-হারাম ও নববি খুলে দেয়া হবে
মসজিদে আল-হারাম ও মসজিদে নববীর দরজা আল্লাহর মেহমানদের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দুই মসজিদের প্রধান শেখ আবদুল রহমান আল-সুইদাসি। মঙ্গলবার (২৮ এপ্রিল) মক্কায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সউদ সরকারি ফরমান মাধ্যমে বলেছিলেন "আল্লাহ ইচ্ছা করলে এই দিন শেষ হয়ে যাবে" মেঘ সরে গিয়ে আলোর মুখ দেখব। সেইদিন আর বেশি দূরে নয় আমরা আবার আল্লাহ ও তাঁর রাসূল (স:) খেদমতে নিজেদের নিযুক্ত করব এবং সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য আল্লাহর রহমতে প্রার্থনা করব। আল-সুইদাসি আরও বলেন, সৌদি সরকার এই দেশের নাগরিক ও এই দেশে বসবাসরত সকল মুকিমের জন্য একটি সুস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করার লক্ষে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আল্লাহ চাইলে, অতি তাড়াতাড়ি এই মহামারী থেকে ফিরে আসবে এই রাষ্ট্র সহ সমগ্র বিশ্ব। ততক্ষণে এই দেশের সরকারের আরোপিত নিষেধাজ্ঞা গুলি মেনে চলতে এবং তাড়াহুড়ো না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App