×

আন্তর্জাতিক

সিন্ধু প্রদেশের গভর্নরের করোনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৬:৩৪ পিএম

সিন্ধু প্রদেশের গভর্নরের করোনা

ইমরান ইসমাইল

পাকিস্তানের সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল করোনা আক্রান্ত হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের খুবই ঘনিষ্ঠ ব্যক্তিদের মধ্যে অন্যতম। পাকিস্তানের তহরিক-এ-ইনসাফের বরিষ্ঠ নেতা ইসমাইল জানিয়েছেন করোনা সংক্রমণকে হারাতে তিনি একেবারে প্রস্তুত।

এক টুইটে তিনি বলেন, “আমি করোনাভাইরাস সংক্রমিত হয়েছি... আল্লাহ আমাকে এই মহামারীর বিরুদ্ধে লড়ার শক্তি দিক।”

প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দলের বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা গভর্নরের দ্রুত আরোগ্য লাভের কামনা করছেন। ইমরান খান টুইট করেন, ‘‘প্রার্থনা করি যাতে গভর্নর ইমরান ইসমাইল দ্রুত সেরে ওঠেন। আল্লাহ তাঁকে এই রোগের সঙ্গে লড়ার শক্তি দিক।”

ইমরান ইসমাইল টুইটারে সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ‘‘আমার দ্রুত সেরে ওঠার কামনা করেছেন যারা, মন্ত্রিপরিষদের সকল সদস্য, বন্ধু, পরিবারের মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার শরীর ঠিক আছে।”

সংক্রমণ হওয়ার আগে টানা ১০ দিন বেশ ব্যস্ত কর্মসূচি ছিল তাঁর। এই সময়ে তিনি বেশ কিছু মানুষের সংস্পর্শে আসেন এবং বেশ কিছু মানুষের সঙ্গে বৈঠকও করেন।

পাকিস্তানে করোনা ভাইরাস সংক্রমিতদের মধ্যে ইমরান ইসমাইল দেশের অন্যতম শীর্ষ কর্মকর্তা। এর আগে সিন্ধু প্রদেশের শিক্ষামন্ত্রী সৈয়দ গনির দেহেও এই সংক্রমণ ধরা পড়ে। তবে তিনি সেরে উঠেছেন।

পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩২৩৩ জন। সংক্রমণে ভুগছেন ১৪০৭৯ জন মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App