×

আন্তর্জাতিক

লন্ডন থেকে দেশে ফিরল ১১৪ বাংলাদেশি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২০, ০২:১৭ পিএম

লন্ডনে আটকেপড়া ১১৪ বাংলাদেশিকে নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। তারা পড়াশুনা ও পর্যটনের জন্য লন্ডনে গিয়ে লকডাউনের কারণে আটকা পড়েন। সোমবার (১১ মে) সকাল ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইটটি। বিমানের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার এ তথ্য জানান।

এর আগে বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিই মোকাব্বির হোসেন জানিয়েছিলেন, আমাদের আটকেপড়া নাগরিকদের ফিরিয়ে আনতেই এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ভারত সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ১৪ মার্চ থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান দিল্লি ও কলকাতা রুটের সব ফ্লাইট বন্ধ করে। এর আগে ভারতে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সরকারের নির্দেশে একাধিক বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App