×

আন্তর্জাতিক

ঘুমই নাকি করোনার ওষুধ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৮:৫০ পিএম

করোনার ওষুধ আবিষ্কার করতে গিয়ে ঘুম ছুটেছে বিজ্ঞানীদের। আর সেই ঘুমই নাকি করোনার ওষুধ! এমনটাই দাবি পাকিস্তানের স্বঘোষিত ধর্মগুরুর। আমরা যত বেশি ঘুমাবো, ভাইরাসও তত ঘুমাবে। তখন আর ক্ষতি করতে পারবে না। মঞ্চে দাঁড়িয়ে এমনই দাবি করলেন পাকিস্তানের এই ধর্মগুরু।

করোনা ভাইরাসের প্রতিষেধক যা আবিষ্কার হয়েছে, সবই পরীক্ষামূলকভাবে। ডব্লিউইচও বলছে করোনা প্রতিষেধক তৈরি কার্যত অসম্ভব। দিশাহারা মানুষ। এই সময় অনেকই করোনা রুখতে ‘টোটকার’ নিদান দিয়েছেন। কেউ বলছেন সূর্যের আলোয় করোনায় দমন করা যায়, কেউ সর্ষের তেলেও করোনার হাত থেকে বাঁচার উপায় দিচ্ছেন। কিন্তু কোনও প্রমাণ নেই। এবার নয়া তত্ত্ব! করোনা ভাইরাসকে ঘুম পাড়ালেই বাঁচা যাবে। কিন্তু কীভাবে?

তিনি বলছেন, ঘুমের কথা চিকিৎসকরাই বলছেন। যখন আমরা মারা যাব, ভাইরাসও আমাদের সঙ্গে মারা যাবে। অর্থাৎ ধর্মগুরুর ভাইরাসনামার সংক্ষিপ্তসার এই যে বেশি ঘুমালে বেশি সুফল, কম ঘুমালে কম। আর চিরতরে ঘুমালে ভাইরাস চিরতরের মতো বিদায় নেবে। অর্থাৎ করোনার খাঁড়া গলা থেকে নামাতে গেলে ভরসা কিন্তু ঘুমে। এমন তত্ত্বের কোনও ভিত্তি নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পাকিস্তানে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৪৪ হাজার ৪৭৮। ২ হাজার ৭২৯ জনের মৃত্যু হয়েছে। যা দেখে বোঝা যায় বিশ্বের বাকি করোনা আক্রান্ত দেশগুলোর মতো বেকায়দায় পাকিস্তানও। -জিনিউজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App