১,৫০০ নতুন শনাক্ত, আবার লকডাউনে জার্মানী!
nakib
প্রকাশ: ২৩ জুন ২০২০, ০৬:০৩ পিএম
জার্মানীতে নতুন করে কোয়ারেন্টিন শুরু হচ্ছে
করোনা মোকাবেলা করে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিল জার্মানী। তবে করেনার দ্বিতীয় ধাক্কায় নতুন করে একটি মাংসের দোকান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ায় আবারও আংশিক লকডাউনে যাচ্ছে ইউরোপের এ দেশটি। গোস্ত প্রক্রিয়াজাত করার একটি ফার্মের প্রায় দেড় হাজার কর্মীর মধ্যে করোনা শনাক্ত করা হয়েছে।
রাইন ওয়েস্টফেলিয়া শহরের ৩ লাখ ৬০ হাজার মানুষ আবার ৩০ জুন পর্যন্ত লকডাউনে পড়ছেন। দেশটিতে মে মাসে লকডাউন তুলে নেয়ার পর এ প্রথমবারের মতো এতা সংখ্যক মানুষ নতুন করে আক্রান্ত হলো। করোনা মোকাবেলায় জার্মানীর পদক্ষেপের প্রশংসা হয়েছে বিশ্বব্যাপি। তবে নতুন করে শনাক্ত বাড়ায় আবারও শঙ্কায় পড়েছে দেশটির জনগণ।
[caption id="" align="aligncenter" width="624"]
লকডাউন বাস্তবায়নে পুলিশ মোতায়েন[/caption]
দেশটিতে এতো বেশি সংখ্যক মানুষের একসাথে আক্রান্ত হওয়ার সবচেয়ে বড় ঘটনা এটি। এর পরেই ৫০ হাজার শিক্ষার্থীদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে। নতুন করে লকডাউন বাস্তবায়নে পুলিশের ৩টি ইউনিটকে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে ইউরোপের আরও কয়েকটি ধেমেও একইভাবে নতুন করে করোনা সংক্রমনের ঘটনা ঘটছে।
