×

আন্তর্জাতিক

আমাকে কেউ পছন্দ করে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৩:২৮ পিএম

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির উচ্চ জনসমর্থন হারের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া খেদের সঙ্গে তিনি বলেছেন, ‘আমাকে কেউ পছন্দ করে না’। খবার: রয়টার্স। গত মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের প্রতি নিজের সমর্থনের পক্ষে কথা বলার সময় ফাউচির প্রসঙ্গ আসে।

উল্লেখ্য, ফাউচি ট্রাম্পের করোনাভাইরাস টাস্কফোর্সের অন্যতম সদস্য। তিনি যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তি এবং সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় অনেক আমেরিকান তার পরামর্শ আন্তরিকতার সঙ্গে অনুসরণ করে। অপরদিকে ট্রাম্প মহামারী যেভাবে সামলানোর চেষ্টা করেছেন তা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। এতে নভেম্বরে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের ঝুঁকির মুখে পড়েছেন তিনি। ভোটারদের মধ্যে নিজের অবস্থানের উন্নতি ঘটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। করোনাভাইরাস চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা উচিত নয় বলে মত অধিকাংশ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের।

কারণ এই ওষুধ ব্যবহারে হৃদযন্ত্রের সমস্যাসহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। বেশ কিছু গবেষণার ফলাফলে কভিড-১৯ এর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করার পর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন গত মাসে জরুরি ক্ষেত্রে ওষুধটি ব্যবহারের অনুমোদন বাতিল করেছে। তারপরও ট্রাম্প বলেছেন, তিনি অনুভব করেছেন ওষুধটি করোনাভাইরাস সংক্রমণের ‘প্রাথমিক পর্যায়ে’ কাজ করে। ট্রাম্প দাবি করেন, তিনি ও তার প্রশাসন যেভাবে করোনাভাইরাসের মোকাবিলা করছেন তাতে তাদেরও প্রশংসা পাওয়া উচিত, শুধু ফাউচি বা টাস্কফোর্সের অপর বিশিষ্ট সদস্য ডেবরা বার্ক্সের নয়।

ট্রাম্প বলেন, তিনি আমাদের প্রশাসনের সঙ্গে কাজ করছেন আর অধিকাংশ ক্ষেত্রে আমরা অনেক বেশি করেছি, সে এবং অন্যরা, ড. বার্ক্স এবং অন্যরা, তারা চমৎকার, অনুমোদন করছি; আর উচ্চ জনসমর্থন পেলেন তিনি। তাই কেন ভাইরাসের বিবেচনায় আমার ও প্রশাসনের উচ্চ জনসমর্থন নেই? আমাদের অনেক উচ্চ (জনসমর্থন) থাকা উচিত। তাই এ বিষয়টি কৌতূহলজনক, একজন ব্যক্তি আমাদের জন্য কাজ করলেন আর এখন সবাই তাদের নিয়ে ভাবে আর আমাকে কেউ পছন্দ করে না। এটি কেবল আমার ব্যক্তিত্বের জন্য হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App