×

আন্তর্জাতিক

ভারতে করোনার মধ্যেই আরেক আতঙ্ক সোয়াইন ফ্লু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৯:৩৩ পিএম

ভারতে করোনার মধ্যেই আরেক আতঙ্ক সোয়াইন ফ্লু

প্রতীকী ছবি

ভারতে করোনার মধ্যেই আরেক আতঙ্ক সোয়াইন ফ্লু

ভারতে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে নতুন আতঙ্ক বাড়াচ্ছে সোয়াইন ফ্লু! সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত ভারতে মোট ২,৭২১টি সোয়াইন ফ্লু-এর ঘটনা সামনে এসেছে। এদের মধ্যে এখনও পর্যন্ত ৪৪ জনের প্রাণ কেড়েছে এই সোয়াইন ফ্লু।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)-এর দেওয়া তথ্য অনুযায়ী, কর্ণাটক, তেলঙ্গানা, দিল্লি, তামিলনাড়ু, এবং উত্তরপ্রদেশ— দেশের পাঁচটি রাজ্যে এই সোয়াইন ফ্লু-এর প্রকোপ সবচেয়ে বেশি। এর মধ্যে কর্ণাটকে ৪৫৮ জন, তেলঙ্গানায় ৪৪৩ জন, দিল্লিতে ৪১২ জন, তামিলনাডুতে ২৫৩ জন এবং উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত ২৫২ জন সোয়াইন ফ্লু-তে আক্রান্তের খোঁজ মিলেছে।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার মতোই সোয়াইন ফ্লুর উপসর্গগুলিও মোটামুটি একই রকম। জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা, গা-হাত-পা ব্যথার মতো উপসর্গ করোনার পাশাপাশি সোয়াইন ফ্লু-তে আক্রান্ত ব্যক্তির মধ্যেও লক্ষ্য করা যায়। ফলে আতঙ্ক এবং বিভ্রান্তি বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সমস্যায় পড়তে হচ্ছে চিকিৎসকদেরও।

এদিকে গত মে মাসে আসামে ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’তে ২,৫০০ শূকরের মৃত্যুর খবর পাওয়া যায়। ভোপালের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজেস'-এর পক্ষ থেকে ওই ২,৫০০ শূকরের মৃত্যুর কারণ হিসাবে ‘আফ্রিকান সোয়াইন ফ্লু’-কেই দায়ি করা হয়। ওই রাজ্যের ৩০৬টি গ্রামে এই ভয়ানক ছোঁয়াচে ভাইরাস ঘটিত রোগের প্রকোপের খবর শোনা যায়। করোনা মহামারির জেরে দেশজুড়ে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত। তার উপর নতুন করে সোয়াইন ফ্লুর ‘আবির্ভাব’ চিন্তা বাড়িয়েছে চিকিৎসক, বিশেষজ্ঞদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএস আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১৯ ব্যাংকের কার্ড, এটিএম ও ডিজিটাল সেবা বন্ধ থাকছে ৬ দিন

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

পর্যটন অর্থনীতি: পরিবেশ বিপর্যয়, পরনির্ভরশীলতা ও এক অদৃশ্য বুদবুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App