×

আন্তর্জাতিক

পাকিস্তানে

বাতিল করা হয়েছে ইমরান খানের দলীয় প্রতীক!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ১০:৩৫ এএম

বাতিল করা হয়েছে ইমরান খানের দলীয় প্রতীক!

ভোটের আগে বড় রকমের ধাক্কা খেলো সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)। দলের নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ কেড়ে নেয়ার বিষয়ে ‘ইলেকশন কমিশন অব পাকিস্তান’ (ইসিপি) যে পদক্ষেপ নিয়েছিল, বুধবার (৩ জানুয়ারি) পেশোয়ার হাই কোর্ট তা পুনর্বহাল করেছে।

আগস্টে ইসলামাবাদের বিশেষ আদালতে তোশাখানা মামলায় ৩ বছরের সাজা ঘোষণার পর ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে। এর পর ইসলামাবাদ হাই কোর্ট সেই সাজায় স্থগিতাদেশ দিয়ে ইমরানের জামিন মঞ্জুর করে। কিন্তু রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট’ (ওএসএ) আইনে মামলা চলমান থাকায় তিনি মুক্তি পাননি। এই পরিস্থিতিতে নির্বাচনী প্রতীক ‘ব্যাট’ বজায় রাখতে পিটিআইয়ের সাংগঠনিক নির্বাচন সেরে ফেলার নির্দেশ দিয়েছিল পাক নির্বাচন কমিশন।

পরে ডিসেম্বরের গোড়ার দিকে পিটিআইয়ের নতুন চেয়ারম্যান নির্বাচিত হন ইমরান ঘনিষ্ঠ গওহর আলি খান। পাশাপাশি পিটিআইয়ের সাংগঠনিক বৈঠকে সেক্রেটারি জেনারেল হিসাবে নির্বাচিত করা হয় ওমর আয়ুব খানকে। ১৯৯৬ সালে পিটিআই প্রতিষ্ঠার পর এই প্রথমবার ইমরানের পরিবর্তে অন্য কাউকে নির্বাচিত করা হয় দলীয় চেয়ারম্যান হিসাবে। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, পিটিআইয়ের সাংগঠনিক বিধি মেনে ইমরানের উত্তরসূরি নির্বাচন করা হয়নি। ফলে দলটির প্রতীক বাতিল করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পেশোয়ার হাই কোর্টের দ্বারস্থ হয় পিটিআই নেতৃত্ব। ২৬ ডিসেম্বর কমিশনের নির্দেশে স্থগিতাদেশ দেয়া হলেও বুধবারে প্রত্যাহার করে হাই কোর্ট।

আগামী ৮ ফেব্রুয়ারি পাক পার্লামেন্টের নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক আইনসভাগুলোর নির্বাচন। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় পাক সুপ্রিম কোর্ট ডিসেম্বরে জামিন দিলেও এখনো আদিয়ালা জেলেই বন্দি আছেন ইমরান খান। সেখান থেকেই তিনি লাহোরের এনএ-১২২ এবং মিয়াঁওয়ালির এনএ-৮৯ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পাক নির্বাচন কমিশন গত ১ জানুয়ারি ইমরানের মনোনয়ন বাতিল করে দেন। ইমরানের নাম ভোটার তালিকাতেই নেই! তাই তাঁর মনোনয়ন বৈধ নয় বলে তারা ঘোষণা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App