×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধে ১২ হাজার ইসরায়েলি সেনা পঙ্গু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০২:৪৪ পিএম

গাজায় যুদ্ধে ১২ হাজার ইসরায়েলি সেনা পঙ্গু

গাজা যুদ্ধে কমপক্ষে ১২ হাজার ৫০০ ইসরায়েলি সেনা পঙ্গু হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিযুক্ত একটি প্রতিষ্ঠান এ তথ্য প্রকাশ করেছে। তারা আইডিএফ সেনাদের হতাহতের বিষয়টি নিরূপণের দায়িত্বে ছিলো। এত সেনার পঙ্গুত্ব বরণ করাকে ‘বিষণ্ণ পূর্ভাবাস’ হিসেবে অভিহিত করা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পুনর্বাসন বিভাগ বর্তমানে ৬০ হাজার পঙ্গু সেনাকে চিকিৎসা দিচ্ছে। এরমধ্যে ২০২৩ সালে কমপক্ষে ৫ হাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছেন ৩ হাজার ৪০০ সেনা। খবর  ইয়েদিওত আহরোনোতের। 

শুক্রবার (৫ জানুয়ারি) ওই প্রতিবেদনটিতে জানানো হয়েছে, ১২ হাজার ৫০০ সেনার পঙ্গু হওয়ার বিষয়টিকে সতর্কবার্তা হিসেবে দেখছে ইসরায়েল। জানা গেছে পঙ্গু হিসেবে স্বীকৃতি পেতে ইসরায়েলি সেনারা যে আবেদন করছেন সেটি ২০ হাজারে পৌঁছেছে। তবে যে ১২ হাজার সেনার কথা বলা হয়েছে তারা নতুন করে শুরু হওয়া যুদ্ধে আহত কি না সেটি স্পষ্ট করে জানায়নি আইডিএফ।

জানা গেছে সেনাদের হতাহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক যে তথ্য দেয়া হয়েছে সেটির সঙ্গে এ তথ্যের অনেক অসঙ্গতি রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা ৩ হাজার। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এই সময়ে পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় ২ হাজার ৩০০ সেনা। সেনাদের হতাহতের যে সংখ্যা আইডিএফ প্রকাশ করছে তা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। কারণ তাদের দেয়া তথ্যের তুলনায় হাসপাতালে চিকিৎসাধীন সেনার সংখ্যা অনেক বেশি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সাবেক সেনা ইতজিক সাইদানের ঘটনার মতো কোন কিছু যাতে না ঘটে সেজন্য আইডিএফকে সতর্ক করেছে ওই সংস্থাটি। 

উল্লেখ্য, ক্ষোভের কারণে ২০২১ সালে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন কেন্দ্রের বাইরে নিজের গায়ে আগুন দিয়েছিলেন সাইদান। প্রতিরক্ষা মন্ত্রণায়ের সঙ্গে করা চুক্তিতে তিনি বঞ্চনার শিকার হয়েছেন এবং তাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App