×

আন্তর্জাতিক

ভারতে প্রবেশ করছে মিয়ানমারের শত শত সেনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ১০:০১ পিএম

ভারতে প্রবেশ করছে মিয়ানমারের শত শত সেনা

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় টিকতে না পেরে দেশটির জান্তাবাহিনীর শত শত সেনা পালিয়ে ভারতে ঢুকছে। খবর এনডিটিভির।

সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের এত বেশি সেনা আসার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে মিজোরামের প্রাদেশিক সরকার। তারা কেন্দ্রকে আহ্বান জানিয়েছে, মিয়ানমারের এসব সেনাকে দ্রুত দেশে ফেরাতে যেন কার্যকরী পদক্ষেপ নেয়া হয়।

আরাকান আর্মির প্রচণ্ড হামলার মুখে সেনারা মিজোরামের লাওয়াংতাই বিভাগে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত ভারতে ঢুকেছে প্রায় ৬০০ সেনা। এসব সেনাদের ঘাঁটি দখল করেছে আরাকান আর্মির সদস্যরা। মিজোরাম সরকারের একটি সূত্র জানিয়েছে, মিয়ানমারের এসব সেনাকে আসাম রাইফেলসের একটি ক্যাম্পে রাখা হয়েছে।

এমন পরিস্থিতিতে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমার সঙ্গে জরুরিভিত্তিতে কথা বলেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সরকারি সূত্র জানিয়েছে, মিয়ানমারের আশ্রিত এসব সেনাকে দ্রুত তাদের নিজ দেশে পাঠানোর ব্যাপারে অনুরোধ করা হয়েছে। কারণ মিজোরাম সরকারের আশঙ্কা, যদি সেনারা এভাবে ঢুকতে থাকেন; তাহলে সেখানকার পরিস্থিতির অবনতি ঘটবে।

উল্লেখ্য, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে উৎখাত করে ২০২১ সালে ক্ষমতা দখল করে মিয়ানমারের জান্তা। কিন্তু এই অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নামেন সাধারণ মানুষ। অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়ায় এসব মানুষের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালানো হয়।


এমন পরিস্থিতিতে গত বছরের অক্টোবর থেকে মিয়ানমারের তিনটি সশস্ত্র গোষ্ঠী এক হয়ে জান্তার বিরুদ্ধে লড়াই শুরু করে। তাদের এসব সমন্বিত হামলার মুখে টিকতে না পেরে শত শত সেনা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাচ্ছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App