×

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির নতুন প্রস্তাব বিশ্লেষণ করছে হামাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ এএম

যুদ্ধবিরতির নতুন প্রস্তাব বিশ্লেষণ করছে হামাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব মঙ্গলবার হাতে পাওয়ার কথা জানিয়েছে হামাস। এটি বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়া।

গত ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ চলছে। যে যুদ্ধ এখন আশেপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। মঙ্গলবার অধিকৃত পশ্চিমতীরের জেনিনে ইবনে সিনা হাসপাতালে ইসরায়েলের একদল ছদ্মবেশী সেনা অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। 

ইসরায়েলের দাবি, নিহত তিন ফিলিস্তিনি বন্দুকধারী ছিলেন। যাদের একজন হামাস সদস্য এবং হামলার পরিকল্পনা করেছিলেন। বাকি দুইজন ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সঙ্গে জড়িত ছিলেন।

হামাস নেতা হানিয়া মঙ্গলবার বলেছেন, প্যারিসে আলোচনার পর তাদের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App