×

আন্তর্জাতিক

এবার ইমরান-বুশরার ৭ বছরের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম

এবার ইমরান-বুশরার ৭ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

বিয়ে সংক্রান্ত মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির ৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি তাদের দুইজনের প্রত্যেককে ৫ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) যুক্তিতর্ক শুনানি শেষে রায় সংরক্ষণ করেন আদালত। খবর জিও টিভি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিনিয়র সিভিল জজ কুদরতুল্লাহ আদিয়ালা কারাগারে এ রায় ঘোষণা করেন।

বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার ফরিদ মানেকার ইমরান-বুশরার বিয়েকে 'অনৈসলামিক ও অবৈধ' উল্লেখ করে ২০২৩ সালের ২৫ নভেম্বর মামলাটি করেছিলেন।

আরো পড়ুন: ইসরায়েলি বন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

মামলায় মানেকা ইমরান-বুশরার বিয়েকে 'প্রতারণামূলক' বলে অভিহিত করেন। তার দাবি, বুশরা বিবির সঙ্গে তার বিবাহবিচ্ছেদের পর ইদ্দত (নির্দিষ্ট সময়) চলাকালীন সময়ে ইমরান খানের সঙ্গে বিয়ে হয় বুশরার।

সাব-জেল হিসেবে ঘোষণা করা বানিগালার বাড়ি থেকে আদালতে নিয়ে যাওয়া হয় বুশরা বিবিকে। শুক্রবার কারাগার প্রাঙ্গণে প্রায় ১৪ ঘণ্টা মামলার শুনানি হয়। অভিযোগকারীর আইনজীবী রাজা রিজওয়ান আব্বাসি, অভিযুক্তের আইনজীবী সালমান আকরাম রাজা এবং বুশরা বিবির আইনজীবী উসমান গুলও তাদের চূড়ান্ত যুক্তি দেন।

এর আগে, মামলায় চার সাক্ষীর দেয়া জবানবন্দি শেষ হয়েছে। ৩৪২ ধারায় ইমরান খান ও বুশরা বিবির বক্তব্যও রেকর্ড করা হয়েছে।

আরো পড়ুন: ভারত রত্ন পাচ্ছেন প্রবীণ রাজনীতিবিদ লাল কৃষ্ণ আদবাণী

মানেকার অভিযোগ, তার শান্তিপূর্ণ বৈবাহিক জীবনে অনুপ্রবেশের মাধ্যমে ইমরান খান অনৈতিক আকাঙ্ক্ষা হাসিল করেছেন। এতে তিনি এবং তার পরিবার কলঙ্কিত হয়েছেন। ইমরান খান তার পুরো জীবন নষ্ট করে দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে হয়। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা গোল্ডস্মিথ। তার সঙ্গে বিচ্ছেদের পর ইমরান রেহাম নায়েরকে বিয়ে করেন। এক বছরের মধ্যে রেহামের সঙ্গে ইমরানের বিচ্ছেদ হয়। ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি খুব কম জনসম্মুখে আসেন। তিনি হিজাব পরিধান করেন ও মুখ ঢেকে রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App