×

আন্তর্জাতিক

নিজেদের হামলায় হামাসে জিম্মি ৩২ ইসরায়েলি নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম

নিজেদের হামলায় হামাসে জিম্মি ৩২ ইসরায়েলি নিহত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় হামাসের হাতে আটক থাকা ৩২ জন জিম্মি ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে। ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় এসব জিম্মি নিহত হয়েছে বলে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের ভিতরে ঢুকে হামাস যে অভিযান চালায় তাতে অন্তত ২৪০ ইসরায়েলিকে ধরে এনে গাজা উপত্যকায় জিম্মি করে রাখে ফিলিস্তিনি সংগঠনগুলো। 


তাদের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দিবিনিময়ের আওতায় শতাধিক জিম্মিকে মুক্তি দেয় হামাস। সেই অনুযায়ী হামাসের হাতে এখনো ১৩৬ জন ইসরায়েলি জিম্মি রয়েছে। কিন্তু নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ১৩৬ জনের মধ্যে ৩২ জন ইসরায়েলের হামালায়ই নিহত হয়েছে।খবর টাইমস অব ইসরায়েলের।

দখলদার ইসরায়েলি বাহিনীর মুখপত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি গত সোমবার ৩১ জনের মৃত্যুর কথা ঘোষণা করেন।

ইসরায়েলি সামরিক বাহিনী নিউইয়র্ক টাইমসকে বলেছে, তারা হামাসের হাতে জিম্মিদের সম্পর্কে যতটা সম্ভব তথ্য বের করতে এবং পুনরুদ্ধার করার জন্য সব উপায় তারা অবলম্বন করার চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App