×

আন্তর্জাতিক

কুকুরের কামড়ে আহত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১১ পিএম

কুকুরের কামড়ে আহত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাকে কুকুরে কামড় দিয়েছে। রাজধানী কিয়েভে তার নিজের তিনটি কুকুর নিয়ে হাঁটার সময় একটি বড় কুকুর তার পায়ে কামড় দেয়। এতে সামান্য ক্ষতের সৃষ্টি হয়েছে। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) ইউক্রেনের শীর্ষ কূটনীতিক এ তথ্য প্রকাশ করেছেন।খবর আরটির।

ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে কুলেবা এই ঘটনা উল্লেখ করে বলেন, তার কুকুরগুলো খুব একটা বদমেজাজি ছিল না, তবে একটি বড় কুকুর হঠাৎ করেই কামড়ে দিয়েছে। 

আরো পড়ুন: গাজায় নিহতদের মধ্যে নিরীহ ফিলিস্তিনির সংখ্যাই বেশি: বাইডেন

কুকুরের কামড়ের পর কুলেবা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। যদিও তিনি ক্ষতের বিষয়ে তেমন কিছু বলেননি তবে ধারণা করা হচ্ছে তার আঘাতের পরিমাণ সামান্য।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর তিনটি কুকুর রয়েছে যার মধ্যে একটি ফ্রেঞ্চ বুলডগ। এই কুকুরটিকে তিনি ২০২২ সাল থেকে পোষছেন এবং অনেক কূটনৈতিক অনুষ্ঠানে তার সঙ্গে ফ্রেঞ্চ বুলডগকে দেখা গেছে। 

কুলেবা দাবি করেন, রাশিয়ার সেনাদের হামলার সময় কুকুরটিকে মারিয়াপুল শহর থেকে উদ্ধার করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

দুই মাসে ১০০ গজ বিলীন বিষখালী নদীর পেটে যাচ্ছে নলছিটির ৪ বিদ্যালয়

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি

কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবি ঢামেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহত মেহেদী

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

তথ্য উপদেষ্টা শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

নীলফামারীতে ব্যাংক কর্মকর্তাদের নিয়ে পুলিশের মতবিনিময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App