×

আন্তর্জাতিক

ধর্মীয় দলগুলোকে নিয়ে জোটের চিন্তা ইমরানের!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৯ পিএম

ধর্মীয় দলগুলোকে নিয়ে জোটের চিন্তা ইমরানের!

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাধারণ নির্বাচনের পাঁচদিন পর পাকিস্তানের দুই বিরোধী দল সরকার গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। পাকিস্তান তেহরিক-ই-ইসনাফ পার্টির  (পিটিআই) স্বতন্ত্র সদস্যরা মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমীনের (পিএমএলএন) সঙ্গে জোট গঠন করে পাঞ্জাব প্রদেশে একটি ফেডারেল সরকার গঠনের পরিকল্পনা করছে। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) সঙ্গে জোট গঠনের ঘোষণা দিয়েছে।   

পিটিআই আরো জানিয়েছে, দলটির প্রার্থীরা খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরকার গঠনের জন্য জামায়াত-ই-ইসলামির (জেআই) সঙ্গে জোট গঠন করবে। খবর আল জাজিরার। 

প্রতিবেদনটিতে বলা হয়, বৃহস্পতিবারের নির্বাচনে কোনো দলই জাতীয় পরিষদে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। যদিও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন। তবে সরকার গঠনের জন্য এখন তাদেরকে একটি রাজনৈতিক দল বা জোট গঠন করতে হবে।

বিলাওয়াল ভুট্টো-জারদারি, ছবি: সংগৃহীত

মঙ্গলবার ইতিমধ্যে জোটের পরিকল্পনা ঘোষণা করেছি দলটির। এসময় পিটিআই মুখপাত্র রওফ হাসান বলেন, ‘পিপিপি, পিএমএলএন এবং এমকিউএম বা মুত্তাহিদা কওমি মুভমেন্ট ছাড়া অন্য সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার জন্য ইমারন খান ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন।’ 

এর আগে ২০২২ সালে সাবেক এই ক্রিকেটারকে অনাস্থা ভোটে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। নির্বাচনী আইন লঙ্ঘনের দায়ে জানুয়ারিতে তার নির্বাচনী প্রতীক ছিনিয়ে নেয়া হয়, দল বাতিল করা হয়। পরে পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে।  

নির্বাচনের পর ইমরান খান স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পিএমএলএন বা সাবেক পররাষ্ট্র মন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারির পিপিপির সঙ্গে কোন জোট গঠন করবেন না। যাদের বিরুদ্ধে স্পষ্টতই দুর্নীতির অভিযোগ আছে। 

বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে কারচুপির অভিযোগ পাওয়া গেছে। নির্বাচনে পিটিআই সমর্থিত প্রার্থীরা জাতীয় পরিষদের আসন পেয়েছে ৯৩টি। অন্যদিকে পিএমএলএন পেয়েছে ৭৫টি এবং পিপিপি পেয়েছে ৫৪টি আসন। সরকার গঠনের জন্য জাতীয় পরিষদের ২৬৬ আসনের মধ্যে একটি দল বা জোটকে অন্তত ১৩৪টি আসনের প্রয়োজন হবে। সরাসরি ভোটে ২৬৬টি আসনের বাইরেও আরো ৬০টি সংরক্ষিত আসন রয়েছে নারী প্রার্থীদের জন্য এবং ১০টি সংখ্যালঘুদের জন্য। সংরক্ষিত এই আসনগুলো বিজয়ী দলের আসনের সমানুপাতে বণ্টন করা হয়। তবে স্বতন্ত্র প্রার্থীরা এই কোটা কোন আসন পাবেন না। পাকিস্তানের সাধারণ পরিষদের নির্বাচনের ক্ষেত্রে দুটি দল চাইলে একটি জোট হয়ে কোয়ালিশন সরকার গঠন করতে পারে। 

নির্বাচনের পর পিটিআই অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনেছে।  মঙ্গলবার পিটিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান ব্যারিস্টার গওহর আলী খান বলেছেন, ‘পিটিআই বিশ্বাস করে যে তারা ৯৩টি আসন নয় বরং ১৮০টি আসনে জয়লাভ করেছে। আমরা শীঘ্রই সকল অভিযোগ বিবরণ আকারে লিপিবদ্ধ করে একটি শ্বেতপত্র প্রকাশ করবো।’

নওয়াজ শরীফ, ছবি: সংগৃহীত

যদি পিটিআই জোট গঠনের মাধ্যমে সরকারে আসে সেক্ষেত্রে সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার পদে দলের প্রার্থী কারা হবেন তা এখনো স্পষ্ট করেনটি গওহর আলি খান।

আরো পড়ুন: আমি প্রধানমন্ত্রীত্ব চাই না: ইমরান খান

পিটিআইয়ে এমন ঘোষণার কয়েক ঘণ্টা পরই প্রতিদ্বন্দ্বী পিপিপি ও পিএমএলএন এক যৌথ সংবাদ সম্মেলনে একটি নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে। অন্য ছোট দলগুলোকেও এক্ষেত্রে সরকার গঠনে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও তারা এখেনো নির্দিষ্ট করেনি কে সরকারকে নেতৃত্ব দেবে। পিএমএলএন মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, ‘নওয়াজ শরীফ তার ছোট ভাই এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে এই পদের জন্য মনোনীত করেছেন।’

এর আগে মঙ্গলবার, পিপিপির চেয়ারপার্সন বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেছেন, ‘তার দল প্রধানমন্ত্রী পদের জন্য পিএমএলএনের প্রার্থীকে সমর্থন করবে এবং একসঙ্গে জোট গঠন করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App