×

আন্তর্জাতিক

রাফাতে আক্রমণ থামাতে আন্তর্জাতিক আদালতে দ. আফ্রিকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৯ পিএম

রাফাতে আক্রমণ থামাতে আন্তর্জাতিক আদালতে দ. আফ্রিকা

ফিলিস্তিনের রাফাহ শহরে ইসরায়েলের আক্রমণ থামাতে আন্তর্জাতিক আদালতে আবেদন জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, তারা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-কে বলেছে, ইসরায়েল এবার রাফাতে সামরিক কার্যকলাপ চালানোর কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আদালত তার ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে থামাক এবং গাজায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষা করুক। 

দক্ষিণ আফ্রিকা আরও জানিয়েছে, ইসরায়েল রাফাতে সামরিক অভিযান শুরু করলে, তাতে প্রচুর মানুষ মারা যাবেন এবং ধ্বংসলীলা চলবে। যা ২০২৪ সালের ২৬ জানুয়ারি আন্তর্জাতিক আদালতের রায় ও জেনোসাইড কনভেনশনের বিরোধী।

এর আগে, গত মাসে আইসিজে রায় দিয়েছিল, ফিলিস্তিনের গাজাতে গণহত্যা বন্ধ করতে ইসরায়েল যেন সব ধরনের ব্যবস্থা নেয়। তখন দক্ষিণ আফ্রিকাই আইসিজে-তে আবেদন জানিয়েছিল।

এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মঙ্গলবার ইসরায়েলের রাফাতে আক্রমণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকিকে পাশে নিয়ে বার্লিনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘আমি এই ঘোষণায় রীতিমতো চিন্তিত। যদিও এটা স্পষ্ট হয়ে গেছে, রাফাতে হামাসের বিশাল উপস্থিতি আছে এবং ইসরায়েলেরও নিজেকে রক্ষা করার অধিকার আছে।’

বেয়ারবক বলেছেন, ‘রাফাহ থেকে সাধারণ মানুষ যাতে নিরাপদে অন্যত্র চলে যেতে পারে, ইসরায়েলকে সেই ব্যবস্থা করতে হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App