×

আন্তর্জাতিক

গাজায় কমান্ডারসহ আরো ৩ ইসরায়েলি সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫২ এএম

গাজায় কমান্ডারসহ আরো ৩ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের আরো এক কমান্ডারসহ তিন সেনা নিহত হয়েছে।

দখলদার ইসায়েলের সেনাবাহিনী মঙ্গলবার ওই তিন সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, নিহত কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল নেটানেল ইয়াকোভ আল-কুবি। ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের ৬৩০তম ব্যাটালিয়নকে কমান্ড করার সময় ৩৬ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল নেটানেল আল-কুবি নিহত হয়।

টাইমস অব ইসরাইল জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস শহরের একটি ভবনে অবস্থান করার সময় সেখানে ফিলিস্তিনি যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটান এবং এই তিন সেনা নিহত হয়। তিন সেনা নিহত হওয়ার ফলে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরায়েলের এ পর্যন্ত নিহত সেনার সংখ্যা ২৩২ জনে দাঁড়ালো।

তবে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধারা বলছেন, গাজা উপত্যকায় ইসরাইলি নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবারের ঘটনায় তাদের আরো দুই সেনা মারাত্মকভাবে আহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App