×

আন্তর্জাতিক

পুতিনের কট্টর সমালোচক নাভালনি কারাগারে মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৪ পিএম

পুতিনের কট্টর সমালোচক নাভালনি কারাগারে মারা গেছেন

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও দেশটির সবচেয়ে উল্লেখযোগ্য বিরোধীদলীয় নেতা মারা গেছেন। মৃত্যুর সময় তিনি আর্কটিক সার্কেলের কারাগারে বন্দি ছিলেন। খবর বিবিসি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রুশ কারা কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর সমালোচক হিসেবে বিবেচনা করা হয় নাভালনিকে। বিভিন্ন রাজনৈতিক মামলায় ১৯ বছর কারাগারে ছিলেন তিনি।

গত বছরের শেষের দিকে তাকে একটি আর্কটিক পেনাল কলোনিতে স্থানান্তরিত করা হয়। এটিকে বলা হয় রাশিয়ার সবচেয়ে কঠিন জেলগুলোর মধ্যে একটি।

ইয়ামালো-নেনেৎস জেলার জেল কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার হাঁটার পরে তিনি ‘অসুস্থ বোধ করেছিলেন’। মুহূর্তেই তিনি জ্ঞান হারান। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

নাভালনির মৃত্যুর খবরে এখনই কোনো মন্তব্য করবেন না বলে রাশিয়ান গণমাধ্যমকে জানিয়েছেন তার আইনজীবী লিওনিড সলোভিভ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাত জনের মৃত্যু

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

কৃষিমন্ত্রী প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যা: মামলা দায়ের, সন্দেহভাজন একজন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App