×

আন্তর্জাতিক

‘গৃহবন্দী বুশরা বিবির জীবন বিপদাপন্ন’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৫ এএম

‘গৃহবন্দী বুশরা বিবির জীবন বিপদাপন্ন’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা কারান্তরীণ ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ভালো নেই। 

ইমরানের ইসলামাবাদের বানিগালার বাড়িতে তার জীবন বিপদাপন্ন বলে দাবি করেছেন বুশরার ছোট বোন মরিয়ম রিয়াজ।

বানিগালার ওই বাড়িতে বুশরাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। ইমরানের সঙ্গে তোষাখানা দুর্নীতির মামলায় সাজা পেয়েছেন বুশরাও। দুইজনেরই ১৪ বছর করে জেল হয়েছে। 

তোষাখানা মামলায় এই দম্পতির সাজা হওয়ার পর তাদের বানিগালার বাড়িটি আধা-কারাগার ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের জিও নিউজকে মরিয়ম রিয়াজ বলেছেন, তিনি তার বোনের (বুশরা) নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। জেল কর্তৃপক্ষ তার সঙ্গে ভালো ব্যবহার করেনি।

মরিয়ম জানান, তার বোনের মেয়ে ১০ দিনের বেশিদিন বুশরার সঙ্গে দেখা করেছে। সে জানিয়েছে, বুশরাকে ছয়দিন আগে এমন ধরনের খাবার দেওয়া হয়েছে, যা খেয়ে তার গলা জ্বলে গেছে। পাকস্থলীর অবস্থাও এতটা খারাপ হয়ে গেছে যে গত ছয়দিন ধরে তিনি কিছুিই খেতে পারছেন না। ফলে বুশরা দুর্বল হয়ে পড়েছেন। তিনি ভালো নেই।

এক্সে এক পোস্টে মরিয়ম তার বোনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

পাকিস্তানের গণমাধ্যম ‘দ্য ডন’ জানায়, বুশরার অসুস্থতার খবরে বৃহস্পতিবার উদ্বেগ জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফও (পিটিআই)। জরুরি ভিত্তিতে বুশরার স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

বুশরার মুখপাত্র ও পিটিআইয়ের আইনজীবী মাশাল ইউসুফজাই এক এক্স পোস্টে জানিয়েছেন, বুশরা বিবি তার পরিবারের সদস্য, ইমরান খানের বোন এবং পিটিআইয়ের আইনজীবী দলের সঙ্গে দেখা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App