×

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ পিএম

পাকিস্তানের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইতিহাসে পাঞ্জাব প্রদেশের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন দেশটির মুসলিম লিগের (নওয়াজ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তিনি। স্পিকার মালিক আহমেদ খান এ ঘোষণা দেন। খবর: দ্য ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব প্রাদেশিক পরিষদে এদিন মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়। পিএমএল-এন মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম। ভোটে মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে এসআইসি ভোটাভুটি বর্জন করায় তিনি কোনো ভোট পাননি। মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে দেয়া প্রথম ভাষণে মরিয়ম বলেন, রাজনীতিকের এ যাত্রাপথে আমি গ্রেপ্তার হয়েছি। আমার বাবা গ্রেপ্তার হয়েছেন। আমি মাকে হারিয়েছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আমার জন্য এসব কঠিন পরিস্থিতি তৈরি করেছে। এসব পরিস্থিতির জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। তবে এরপরও আমার মধ্যে প্রতিশোধের কোনো মনোভাব নেই।

আরো পড়ুন: ৯ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনা করছে পাকিস্তান

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আপনাদের জন্য আমার মন ও দপ্তরের দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে।

মরিয়ম মহান স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি স্পিকার ও ডেপুটি স্পীকার পদে নির্বাচিতদের অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, আমার বক্তৃতা বিরোধীরা মনোযোগসহ শুনবেন। ‘আমি সবার মুখ্যমন্ত্রী। যারা আমাকে ভোট দেননি তাদেরও। 

মরিয়ম জোটের দল বিশেষ করে পাকিস্তান পিপলস পার্টি, ইশতেখাম ই পাকিস্তান পার্টি ও পিএমএল-কিউ এবং পিএমএল জিয়াকে ধন্যবাদ জানান। 

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয়। পাঞ্জাবে সবচেয়ে বেশি ১৩৮ আসনে জয় পেয়েছে পিএমএল-এন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ আসন পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App