×

আন্তর্জাতিক

আম্বানি পুত্রের বিয়ে: খাবারের মেনু জানলে চমকে উঠবেন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩ এএম

আম্বানি পুত্রের বিয়ে: খাবারের মেনু জানলে চমকে উঠবেন!

আগামী ১২ জুলাই ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। রাজকীয় এ বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠান প্রায় তিন দিন ধরে চলবে। যেখানে উপস্থিত থাকবেন বলিউড থেকে শুরু করে হলিউড তারকারা। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যেই বসবে প্রাক্-বিবাহের আসর। তাই অতিথি আপ্যায়নের জন্যও থাকবে মোদির মনের মতো খাবার দাবারের আয়োজন। নরেন্দ্র মোদির রাজ্যে বসতে চলেছে মুকেশ আম্বানীর কনিষ্ঠ পুত্রের বিয়ের আসর। 

শোনা যাচ্ছে, সেই আসরে উপস্থিত অতিথিদের আপ্যায়নও করা হবে মোদিরই পছন্দের খাবারদাবার দিয়েই! ইনদওরের চাট, কচুরি, জিলিপি খেতে ভালবাসেন মোদী। মাঝেমধ্যেই তার মুখে প্রশংসা শোনা যায় মধ্যপ্রদেশের রাস্তার ধারের এই সমস্ত খাবারদাবারের।

তিন দিনের অনুষ্ঠানে গুজরাতে উপস্থিত বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় অতিথিদের পাতেও পড়বে ইনদওরের বিশেষ চাট, কচুরি এবং জিলিপি। তার জন্য খাস ইনদওর থেকেই রাঁধুনি আনানোর বন্দোবস্ত করেছে আম্বানী পরিবার।

ইনদওরের জার্ডিয়ান্স হোটেলের ২১ জন শেফকে দায়িত্ব দেয়া হয়েছে এই রান্নার। হোটেলের ডিরেক্টর প্রবীর শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিন দিনের অনুষ্ঠানে ১২ ধরনের মেনু প্রস্তুত করা হচ্ছে। আর সেই মেনুতে থাকবে আড়াই হাজার পদ। ইনদওরের ওই হোটেলের রাঁধুনিদের বলা হয়েছে, ইনদওর থেকে খাঁটি মশলাপাতি নিয়ে অনুষ্ঠানে আসতে। যাতে গুজরাতে গেলেও ইনদওরের খাবারের স্বাদ একই থাকে। কী কী থাকবে ওই খাবারের তালিকায়?

ইনদওরের কচুরি থেকে শুরু করে ভুট্টেকা কীস, খোপরা প্যাটিস, উপমা, ইনদওরের চিঁড়ের পোলাও, জিলিপি, নানা ধরনের চাট, কুলফি— এই সবই থাকবে মেনুতে। আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানী এবং তার বাগ্‌দত্তা রাধিকা মার্চেন্টের বিয়ে আগামী ১২ জুলাই। তার আগে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ প্রাক্‌-বিবাহ অনুষ্ঠানের আসর বসবে গুজরাতের জামনগরে।

ওই অনুষ্ঠানে উপস্থিতি থাকার কথা ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফ্‌ট প্রতিষ্ঠাতা বিল গেটস, ওয়াল্ট ডিজনির সিইও বব আইগার, মর্গান স্ট্যানলির সিইও টেড পিক-সহ বহু বিদেশ সংস্থার শীর্ষকর্তারা।

একইসঙ্গে দেশের ক্রীড়াতারকা, বিনোদন জগতের অভিনেতা-অভিনেত্রীরাও অতিথি হয়ে আসবেন ওই অনুষ্ঠানে। মোট আমন্ত্রিতের সংখ্যা হাজারখানেক। তাদের জন্য আড়াই হাজার পদ বানাতে ডাকা হয়েছে ৬৫ জন রাঁধুনিকে। ইনদওরের বিশেষ খাবার ছাড়াও তারা অতিথিদের জন্য বানাবেন জাপানি, তাই, মেক্সিকান এবং পার্সি পদ। কী নিয়মে সেই খাবার অতিথিদের দেয়া হবে, তার বিশদ জানিয়েছেন শর্মাই। তার কথায়, শুধু প্রাতরাশের জন্যই থাকবে ৭৫ রকমের পদ।

মধ্যাহ্নভোজে ২২৫ রকমের, নৈশাহারে ২৭৫ রকম পদ এবং মধ্যরাতে অর্থাৎ রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত অতিথিদের জন্য থাকবে ৮৫ রকমের পদ। তিন দিনের এই মেনু এমনভাবে সাজানো হবে, যাতে একটি পদও দ্বিতীয় বার না খেতে হয় অতিথিদের।

তবে মোদির পছন্দের ইনদওরের খাবারের জন্য থাকবে বিশেষ দু’টি কাউন্টার। সেখান থেকে যখন খুশি অতিথিরা ইনদওরের ভারতীয় খাবার চেখে দেখতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App