×

আন্তর্জাতিক

মুকেশ আম্বানির হবু পুত্রবধূ কে এই রাধিকা মার্চেন্ট?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৫ এএম

মুকেশ আম্বানির হবু পুত্রবধূ কে এই রাধিকা মার্চেন্ট?

ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির বিয়ে আগামী ১২ জুলাই। রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে হচ্ছে অনন্ত আম্বানির। রাধিকা মার্চেন্ট জীবনের প্রথম পেশাদার নৃত্যানুষ্ঠানের আয়োজক ছিল ভারতের সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ আম্বানী পরিবারে। 

এর নাম আরনগেত্রাম। গেল জুন মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারের গ্র্যান্ড থিয়েটারে এটি অনুষ্ঠিত হয়। রাধিকা মার্চেন্ট আম্বানি পারিবারিক সব অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকেন। আকাশ আম্বানি এবং শ্লোক মেহতার বিয়েতে তিনি নৃত্য পরিবেশনও করেন।

মুকেশ এবং নীতার ছোট ছেলে অনন্ত আম্বানীর বাগদত্তা জনপ্রিয় এই শিল্পী। আম্বানি হবু পুত্রবধূকে প্রায়ই দেখা যায়, তাদের পারিবারিক অনুষ্ঠানে। মুকেশ পরিবারের বধূ হতে যাওয়া রাধিকা তার ভারতনাট্যমের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন সম্প্রতিই। 

রাধিকা মার্চেন্টের জন্ম ১৯৯৪ সালে ১৮ ডিসেম্বর। জন্মসূত্রে তিনি গুজরাটি। বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন তিনি। তার আগে মুম্বইয়ের দ্য ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলের পড়েছেন। স্নাতক হওয়ার পরে তিনি ভারতে ফিরে আসেন এবং একটি রিয়্যাল এস্টেট ফার্মে কাজ শুরু করেন। 

তবে পাশাপাশি চলতে থাকে ভারতনাট্যমের তালিম। রাধিকা মার্চেন্ট নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। পড়াশোনার প্রতিও তার আগ্রহ সব সময়ের।

শোনা যায়, ২০১৯ সালেই আম্বানীর ছোট ছেলে অনন্তের সঙ্গে গোপনে বাগদান-পর্ব সম্পূর্ণ হয় রাধিকার। কিন্তু আজ পর্যন্ত অনন্তের সঙ্গে রাধিকার সম্পর্কের কথা নিশ্চিত করে আম্বানী পরিবারের কোনো সদস্যকে কখনো বলতে শোনা যায়নি। 

তবে আম্বানীরা না জানালেও রাধিকা এবং তার ‘ননদ’ মুকেশ কন্যা ঈশার বন্ধুত্বের কথা কান পাতলেই শোনা যায় ঘনিষ্ঠমহলে।  এমনকি, শাশুড়ি মা নীতার সঙ্গেও রাধিকার সম্পর্ক নাকি খুবই ভাল!

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

প্রাথমিকে সমন্বিত নীতিমালার খসড়া ১৭ আগস্টের মধ্যে: ববি হাজ্জাজ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়ন নীতিমালা জারি

আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

এ্যানি আ.লীগের পথ অনুসরণ করলে মানুষ আমাদের বিশ্বাস করবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App