×

আন্তর্জাতিক

রাখাইনে সামরিক বাহিনীর গুলিতে নিহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১০:২০ এএম

রাখাইনে সামরিক বাহিনীর গুলিতে নিহত ১২

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের একটি ব্যস্ত বাজারে সামরিক বাহিনীর গুলিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। শুক্রবার (১ মার্চ) এই ঘটনা ঘটেছে। খবর: রয়টার্সের। 

আরাকান আর্মির হাইকমান্ড জানিয়েছে, রাখাইনের রাজধানী ও বন্দরনগরী সিত্তের কাছে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে সামরিক বাহিনী। শুক্রবার সেই জাহাজ থেকে সিত্তের নিকটবর্তী মিওমা বাজারকে লক্ষ্য করে একের পর এক গোলা নিক্ষেপ করা হয়। তার জেরেই ঘটেছে এসব হতাহতের ঘটনা।

ক্ষমতাসীন জান্তা অবশ্য উল্টো তথ্য দিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল মায়াবতীতে একটি বিবৃতি প্রদান করেছে সামরিক সরকার। সেখানে বলা হয়েছে, মিওমা বাজারে গোলাবর্ষণ করেছে আরকান আর্মি। আরো বলা হয়েছে এই হামলায় নিহত ও আহতের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দু’পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এর একটি বড় কারণ, গত কয়েক দিন ধরে সিত্তে এবং রাখাইনের অন্যান্য শহরে ইন্টারনেট এবং মোবাইল ডেটা প্রবাহ সীমিত করেছে জান্তা। ফলে রাখাইনের বর্তমান পরিস্থিতি সংক্রান্ত হালনাগাদ অধিকাংশ তথ্যই জানা যাচ্ছে না।

উল্লেখ্য,  মিয়ানমারে সংঘাত-সহিংসতার চক্র শুরু হয়েছে ২০২১ সালে। ২০২০ সালের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ০১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App